বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কিশোরগঞ্জ

দুপুরে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আ. লীগ নেতা রাতে আটক


DhakaReport24.com || 2026-09-15
দুপুরে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আ. লীগ নেতা রাতে আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে আটকের পর হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা মো. রেনু মিয়াকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী এলাকা থেকে তাকে আটক করা হয়। 

রেনু মিয়া উপজেলার ছয়সূতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

এর আগে একই দিন দুপুরে ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে করে কুলিয়ারচর থানার পুলিশ। গ্রেফতারের পর খবর পেয়ে বিপুলসংখ্যক গ্রামবাসী সেখানে জড়ো হয়। মানুষের ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান রেনু মিয়া। এরপর থেকে তাকে ধরতে অভিযান শুরু করে পুলিশ।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মাধবদী গ্রাম থেকে রেনু মিয়াকে হাতকড়া পরিহিত অবস্থায় আটক হয়েছে।

গ্রেফতার আওয়ামী লীগ নেতা রেনু মিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার ঘটনায় করা পৃথক দুটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম