বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কিশোরগঞ্জ

ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পুলিশ সদস্যের শরীরে, নেওয়া হচ্ছে ব্যবস্থা


DhakaReport24.com || 2026-10-13
ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পুলিশ সদস্যের শরীরে, নেওয়া হচ্ছে ব্যবস্থা

ফলাফলে মাদক গ্রহণের উপস্থিতি পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হলে পরীক্ষার ফলাফলে তিনি পজিটিভ হন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম জানান, মঙ্গলবার পুলিশ সদস্য ওসমান গনির ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপের জন্য রিপোর্টটি পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডোপ টেস্টে পজিটিভ হওয়া মো. ওসমান গনি কিশোরগঞ্জ জেলা পুলিশের একজন ড্রাইভার কনস্টেবল। তিনি ঢাকা জেলার ধামরাই থানার সাহাবেলীশ্বর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।


এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এ নীতি শুধু সাধারণ মানুষের জন্য নয়, পুলিশ সদস্যদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। পুলিশের কোনো সদস্যের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা থাকুক, তা কোনোভাবেই কাম্য নয়।


তিনি আরও বলেন, জেলা পুলিশ মাদকের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকার বিষয়টি নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ কারণে যেসব পুলিশ সদস্যকে সন্দেহ হচ্ছে, তাদের ডোপ টেস্ট করানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কনস্টেবল মো. ওসমান গনির ডোপ টেস্ট করা হয়।


পুলিশ সুপার বলেন, ডোপ টেস্টে ওই সদস্যের রিপোর্ট পজিটিভ আসায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম