বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ


সালথা, ফরিদপুর প্রতিনিধি:
DhakaReport24.com || 2026-11-12
ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ

ফরিদপুরের সালথায় নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে রুজিনা বেগম (২৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুজিনা বেগম ওই এলাকার বাবুল ঠাকুরের স্ত্রী।

জানা যায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যদের অগোচরে রুজিনা বেগম নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম