মাদকের ভয়াবহতা, সন্ত্রাস ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে ফরিদপুরের সালথায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. এনায়েত হোসেন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল বাজার এলাকায় পান্নু মোল্লার বাড়িতে উপজেলা যুবদলের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বর, খোকন মাতুব্বর, রাসেল শেখ, রাজিব মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাতুব্বর, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, যুবদল নেতা ইয়াসিন মোল্লা, বিএনপি নেতা মনির হোসেনসহ বিএনপি , কৃষক দল, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম