বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় দুই মাদকসেবীকে কারাদণ্ড দিলেন ইউএনও


সালথা, (ফরিদপুর) প্রতিনিধি :
DhakaReport24.com || 2026-08-31
সালথায় দুই মাদকসেবীকে কারাদণ্ড দিলেন ইউএনও

ফরিদপুরের সালথায় বাগানে বসে মাদক সেবনের সময় দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দবির উদ্দীন।সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের একটি বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন গট্টি গ্রামের মো. রুস্তম শেখের ছেলে মো. শাহিন শেখ (৪০) এবং দোহার গট্টি গ্রামের মো. সিদ্দিক মাতুব্বরের ছেলে মো. জামাল মাতুব্বর (৩৮)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গট্টি ইউনিয়নের একটি বাগানে বসে কয়েকজন ব্যক্তি মাদক সেবন করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মো. দবির উদ্দীনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ করলেই হবে না। এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধি করাও জরুরি। এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম