বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে শ্বাসনালীতে বুকের দুধ আটকে শিশুর মৃত্যু


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-09-16
জীবননগরে শ্বাসনালীতে বুকের দুধ আটকে শিশুর মৃত্যু

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় জুনায়েদ হোসেন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শিশু জুনায়েদ হোসেন আন্দুলবাড়িয়া গ্রামের মন্ডলপাড়ার জিহাদ হোসেনের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় দুধ পান করে শিশু জুনায়েদ। একপর্যায়ে শ্বাসনালীতে দুধ আটকিয়ে দম বন্ধ হয়ে অস্বাভাবিক হয়ে উঠে সে। শিশু জুনায়েদকে রাতেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে। 

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, দুধ পান করার সময় শ্বাসনালিতে আটকিয়ে জুনায়েদ নামের এক শিশুর মৃত্যুর সংবাদ শুনেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম