বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঢাকা

রাজধানীর ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2026-09-22
রাজধানীর ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ১০ নম্বর সড়কের লেকপাড়ে একটি রেস্টুরেন্টের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাভেদ বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বাসিন্দা।

পুলিশ জানায়, সকালে লেকে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ধানমন্ডি থানার এসআই গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

নিহতের স্ত্রী শাহানা জাবিন খান পুলিশকে জানিয়েছেন, জাভেদ দীর্ঘদিন বেকার ছিলেন এবং আর্থিক সংকটে ভুগছিলেন। তবে কীভাবে তিনি লেকে গেলেন বা তার মৃত্যু কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম