বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শাহজালাল বিমানবন্দরে যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার তরল সোনা

>> সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু

>> ট্রেন দুর্ঘটনার পর স্পেনজুড়ে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

>> ঠাকুরগাঁও-১ আসনে ভোট আজ, ১৮৫ কেন্দ্রে কঠোর নিরাপত্তা

>> স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

>> জলঢাকার সাবেক মেয়র নোভা গ্রেপ্তার

>> ইয়েমেনে সৌদির বিমান হামলা, নিহত ১৪

>> মাতারবাড়ী ইস্যুতে জাপানের পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানাল ভারত

>> আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগ নেতানিয়াহুর

>> তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন

আপনি পড়ছেন : বিশ্ব

‘নেতানিয়াহু সরকারকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা’


DhakaReport24.com || 2026-10-28
‘নেতানিয়াহু সরকারকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারকে ভোটাররা প্রত্যাখ্যান করেছেন বলে মন্তব্য করেছেন দেশটির ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রাথমিক বুথফেরত জরিপের ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রাথমিক বুথফেরত জরিপের ফলাফল ইসরায়েলের রাজনীতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন সরকার গঠনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলে প্রকৃত পরিবর্তন আনতে সক্ষম একটি সরকার গঠনের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। এ সুযোগ হাতছাড়া করতে চান না তারা।

গোলান আরও বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর দল অন্য রাজনৈতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। মতপার্থক্য দূর করে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দায়িত্ব গ্রহণের বিষয়েও তাঁরা আগ্রহী। তাঁর বক্তব্যে বর্তমান সরকারের বিকল্প হিসেবে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের প্রত্যাশা উঠে এসেছে।

প্রাথমিক বুথফেরত জরিপের ফলকে নেতানিয়াহু সরকারের প্রতি জনগণের অনাস্থার প্রতিফলন হিসেবে দেখছেন বিরোধী জোটের ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। তার দাবি, জরিপের ফলাফল প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সরকারের প্রতি ভোটারদের ‘সম্পূর্ণ অনাস্থা’ প্রকাশ করছে।


ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া বক্তব্যে আইজেনকোট বলেন, প্রাথমিক জরিপের ফল চূড়ান্ত ফলাফলের সঙ্গে মিললে তা দেশটির মূলধারার ইহুদিবাদী সংখ্যাগরিষ্ঠের বিজয় হিসেবে বিবেচিত হবে।


তিনি আরও জানান, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে তিনি কাজ করবেন। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারকে সরিয়ে দ্রুত জাতীয় সংহতির ভিত্তিতে একটি ইহুদিবাদী সরকার প্রতিষ্ঠা করতে চান তিনি।


আইজেনকোটের বক্তব্যে বিরোধী শিবিরের সরকার গঠনের আকাঙ্ক্ষা স্পষ্ট হয়েছে। তবে এ লক্ষ্য অর্জনে বিরোধী দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা এবং সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম