রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

>> যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

আপনি পড়ছেন : বিশ্ব

পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ


DhakaReport24.com || 2026-09-27
পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

যুক্তরাষ্ট্রে পাইলট ছাড়াই এক ইঞ্জিনের একটি উড়োজাহাজের উড্ডয়ন সম্পন্ন হয়েছে। উড়োজাহাজটির নাম সেসনা ক্যারাভান। পরীক্ষাটি চালিয়েছে যুক্তরাষ্ট্রেরই এক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান। বিমান চলাচল খাতের এক কর্মকর্তা জানান, এই সাফল্য উড়োজাহাজ উড্ডয়নে নতুন এক সূচনার আভাস দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়া থেকে উড়োজাহাজটি উড্ডয়ন শুরু করে এবং পুরো যুক্তরাষ্ট্রে প্রায় ৩,১৯৯ মাইল পাড়ি দেয়।

স্বয়ংক্রিয় প্রোগ্রামিংয়ের মাধ্যমে উড়োজাহাজটির যাত্রাপথ নির্ধারণ করা হয়েছিল। যাত্রাকালে উড়োজাহাজটি কয়েকটি জায়গায় থামে এবং পুরো যাত্রাপথে এর প্রতিবন্ধকতাগুলো পর্যবেক্ষণ করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের আবিষ্কার ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় দুর্গম এলাকায় সহায়তা পৌঁছাতে সাহায্য করবে।  পাশাপাশি, সামরিক অভিযানেও ব্যবহৃত করা যাবে। স্বয়ংক্রিয় উড়োজাহাজটি ভবিষ্যতে আরও সম্ভাবনাময় পথ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: সামা টিভি

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম