শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ


DhakaReport24.com || 2026-09-25
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি বিশেষ প্রস্তাব পাঠিয়েছে। 

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাংবাদিকদের কাছে এই পরিকল্পনার কথা জানান। মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে এই প্রস্তাব ইতোমধ্যেই মার্কিন প্রশাসনের কাছে পৌঁছানো হয়েছে।

ইরানের প্রস্তাবটি বেশ সহজ কিন্তু স্পষ্ট সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত পূরণ করতে হবে। এই সময়ের মধ্যে গাজা ও লেবাননসহ সব যুদ্ধক্ষেত্রে সব ধরনের হামলা পুরোপুরি বন্ধ করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি, যুক্তরাষ্ট্রে আটকে থাকা ইরানের প্রায় ১২ বিলিয়ন ডলারের সম্পদ ফেরত দেওয়া, ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পারস্য উপসাগরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র এই শর্তগুলো মেনে নিলে সাত দিনের শেষ দিনে ইরান বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালি’ আবার জাহাজ চলাচলের জন্য খুলে দেবে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে যুদ্ধের সূত্রপাত করেছিলেন, তা নিয়ে সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হবে।

এর আগে গত জুন মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। কিন্তু শর্ত নিয়ে ঝামেলা তৈরি হওয়ায় এবং একে অপরকে দোষারোপ করায় কয়েক সপ্তাহের মধ্যেই সেই চুক্তি ভেস্তে যায়। তাই নতুন প্রস্তাব নিয়ে ওয়াশিংটন একটু ভেবেচিন্তেই এগোতে চায়। মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তাড়াহুড়ো করে কোনো চুক্তিতে সাই করবে না, তবে আলোচনা ইতিবাচক দিকেই যাচ্ছে।

অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, জলদি কোনো অলৌকিক সমাধানের সম্ভাবনা বেশ কম। আগামী নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। তাদের মতে, এই নির্বাচনের আগে দুই দেশের যুদ্ধ থামার বা বড় কোনো সমঝোতায় পৌঁছানোর সুযোগ একরকম নেই বললেই চলে। সূত্র: আল-জাজিরা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম