রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

>> যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

আপনি পড়ছেন : কুমিল্লা

কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক


DhakaReport24.com || 2026-09-27
কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের তিন বারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাও এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাত ১১ টায় তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বকুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ছাত্র-জনতার ওপর হামলায় মদদ দেন।

সম্প্রতি তিনি আওয়ামী লীগকে বিভিন্নভাবে সংগঠিত করছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে সরকার বিরোধী কার্যক্রম চালানোর অভিযোগ আছে। তাকে কি মামলায় গ্রেপ্তার দেখানো হবে বিস্তারিত পরে জানানো হবে।

বকুল কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিনের অনুসারী। তিনি কার্যক্রম নিষিদ্ধ আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয় সম্পাদক।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম