সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ‘কেউ আইনের ঊর্ধ্বে নন’ ইশরাকের বিষয়ে বললেন আইনমন্ত্রী

>> পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

>> মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে

>> আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী

>> সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> চুয়াডাঙ্গায় গরুবাহী পাওয়ার ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ২

>> ‘আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি

>> প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

>> বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি

>> শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

আপনি পড়ছেন : রংপুর

আত্মগোপন থেকে বাড়ি ফিরেই গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা


DhakaReport24.com || 2026-03-27
 আত্মগোপন থেকে বাড়ি ফিরেই গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই অভ্যুত্থানকালে সহিংসতা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চব্বিশের জুলাই আন্দোলনের সময় গঙ্গাচড়ায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করা হয়। ওই মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ২৬০ জনকে আসামি করা হয়। এতে আজিজুল ইসলামকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন আজিজুল ইসলাম। সম্প্রতি তার অবস্থান নিশ্চিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর বলেন, বৃহস্পতিবার রাতে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম