শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2024-12-06
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পেয়ারা বাগানের পাশের একটি ড্রেন থেকে কামরুল ইসলাম নামে (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে নাচোল উপজেলার হাঁকরইল ইউনিয়নের সাঁওতাল পাড়া এলাকার দক্ষিণ মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কামরুল নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ও একই ইউনিয়নের ২নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয়রা জানান, সকালে পেয়ারা বাগানে কামরুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা এখনই বলা সম্ভব না। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম