অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী লীগের চাঁদাবাজি, দখলবাজি, নিয়োগবাজি, বালুর ব্যবসা, আদম ব্যবসা ও টেন্ডারবাজিসহ মাদক নেটওয়ার্ক বিএনপির লোকেরা ‘টেকওভার’ করেছে।’
তিনি বলেন, সারা দেশে বিএনপির লোকজনের চাঁদাবাজি ও দখলবাজির কারণে ‘মহাবিপর্যয়’ তৈরি হচ্ছে। দ্রুতই চাঁদাবাজি বিএনপিকেই খাবে।’
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব বলেছেন ফয়েজ আহমদ তৈয়্যব।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন,‘‘টেক ব্যাক বাংলাদেশ’-এর নামে বিএনপির লোকেরা আওয়ামী লীগের চাঁদাবাজি, দখলবাজি, নিয়োগবাজি, বালুর ব্যবসা, আদম ব্যবসা, টেন্ডারবাজিসহ মাদক নেটওয়ার্কও টেকওভার করেছে বলে অভিযোগ করেন তিনি।’
পোস্টে তিনি ‘শেইম!’লিখে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি ঘুম থেকে উঠুন, ভোর হয়েছে মেলা আগেই!’
প্রধানমন্ত্রীর কাছে তিনি আরও বলেন, ‘তার (প্রধানমন্ত্রি তারেক রহমান) কাছের ও দূরের লোকেরা সারা দেশে চাঁদাবাজি, দখলবাজি ও নিয়োগবাজি করে ‘মহাবিপর্যয়’ ঘটিয়ে দিচ্ছে। এসব থেকে পরিত্রাণে প্রধানমন্ত্রীর সাধারণ চলাফেরা ও ব্যক্তিগত ‘গুড জেসচার’ যথেষ্ট নয়।’
পোস্টের শেষের লাইনে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেন, ‘বিএনপির লোকেরা সারা দেশে চাঁদাবাজি করে খাচ্ছে, দ্রুতই চাঁদাবাজি বিএনপিকেই খাবে।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় সেই হামলায় হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও কক্ষের আসবাবসহ নানা জিনিসপত্র ভাঙচুর ও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনার পর পর সালমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তা দেন। অই ভিডিও প্রকাশের পর থেকেই নানা মহলে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। কেন এ হামলা হলো, তা নিয়েও জোড় প্রশ্ন উঠছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম