শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

বাংলাদেশিদের জন্য সুখবর দিল থাইল্যান্ড


DhakaReport24.com || 2026-10-16
বাংলাদেশিদের জন্য সুখবর দিল থাইল্যান্ড

থাইল্যান্ডে কৃষি ও নির্মাণ খাতে তীব্র শ্রমিক সংকট মোকাবিলায় এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ইতিহাসের প্রথমবারের মতো বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা থেকে প্রাতিষ্ঠানিক উপায়ে প্রবাসী কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি।

গত ১৩ অক্টোবর দেশটির শ্রম নীতিবিষয়ক এক হালনাগাদ তথ্যে এই নতুন শ্রমবাজার উন্মুক্তকরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে থাইল্যান্ডের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ দুটি খাত-কৃষি এবং নির্মাণশিল্প। কিন্তু দীর্ঘদিন ধরে এই দুই খাতে তীব্র কর্মী সংকট থাকায় থাইল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদন লক্ষ্যমাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এই ঘাটতি পূরণ এবং অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতেই থাইল্যান্ড সরকার তাদের ঐতিহ্যগত শ্রমবাজারের বাইরে গিয়ে নতুন এই ৩টি দক্ষিণ এশীয় দেশ থেকে কর্মী নেওয়ার মাধ্যমে উৎস বহুমুখীকরণের সিদ্ধান্ত নিয়েছে।

কবে নাগাদ নিয়োগ প্রক্রিয়া শুরু?

প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ড সরকার এই তিন দেশের জন্য এখনো নির্দিষ্ট কোনো কোটা বা সংখ্যাভিত্তিক টার্গেট চূড়ান্ত করেনি। তবে নিয়োগের প্রাথমিক প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যেই শ্রীলঙ্কা থেকে প্রথম দফার কর্মীদের থাইল্যান্ডে আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। এর পরপরই বাংলাদেশ ও নেপালের কর্মীদের যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হবে।

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, থাইল্যান্ডের এই নীতি পরিবর্তন বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য মধ্যপ্রাচ্যের পাশাপাশি এক বিশাল ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম