বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ইউপি নির্বাচন কবে শুরু, সোমবার সময় জানাবে ইসি


DhakaReport24.com || 2026-10-08
ইউপি নির্বাচন কবে শুরু, সোমবার সময় জানাবে ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কিভাবে, কোন ধাপের ভোট হবে তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী সোমবার কমিশন সভা রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে শুরু হবে এবং কোন ধাপের ভোট কবে হবে, তা ওই সভায় জানিয়ে দেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম