বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

কাতারের উপকূলে জাহাজে একাধিক হামলা


DhakaReport24.com || 2026-10-08
কাতারের উপকূলে জাহাজে একাধিক হামলা

কাতারের উত্তর উপকূলের কাছে একটি ট্যাংকার জাহাজে একাধিক প্রজেক্টাইলের আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও।

বুধবার (০৭ অক্টোবর) সংস্থাটি জানায়, মদিনাত আশ শামাল থেকে প্রায় ৯৪ কিলোমিটার উত্তরে ট্যাংকারটিতে একাধিক প্রজেক্টাইল আঘাত হানে। তবে এতে কতজন নিহত বা আহত হয়েছেন, তা জানায়নি ইউকেএমটিও। ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাহাজটির উৎস বা কোন দেশের পতাকাবাহী, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থাটি সাম্প্রতিক সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা বেড়েছে বলেও জানিয়েছে।

উপসাগরের মাঝামাঝি এলাকায় কোনো জাহাজে হামলার ঘটনা বেশ অস্বাভাবিক। বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে কাজ করা প্রকাশনা ‘দ্য মেরিটাইম এক্সিকিউটিভ’ জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরের পশ্চিম অংশে ট্যাংকারে এটি প্রথম হামলার ঘটনা।

ঘটনাটি কাতারের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) মধ্যে ঘটলেও কাতার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সূত্র: আল জাজিরা

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম