রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বান্দরবান

বান্দরবানে পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ


DhakaReport24.com || 2026-03-19
বান্দরবানে পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

বান্দরবান পৌরসভার কানাপাড়া এলাকা থেকে মা-মেয়ের দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বান্দরবান পৌরসভার মেঘলা লালমোহন বাগান এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত রমেসিং তঞ্চগ্যা (২৮) ও তার মেয়ে বৃষ্টি মারমা (৪) মেঘলা কানাপাড়া এলাকার বাসিন্দা।   

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত থেকে রমেসিং তঞ্চগ্যা ও তার মেয়ে বৃষ্টি মারমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বৃহস্পতিবার সকালে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার উঁচু এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখা যায় তাদের। পরে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়। পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয় অনেকেই। তবে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বান্দরবানের এএসপি মান্না দে বলেন, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম