শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বান্দরবান

বান্দরবানে ভূমিকম্প অনুভূত


DhakaReport24.com || 2025-12-26
বান্দরবানে ভূমিকম্প অনুভূত

বান্দরবানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৯।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডলও বিষয়টি নিশ্চিত করেছেন। অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২২.০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২.৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উত্তপত্তিস্থল থেকে দূরত্ব ২৮৯ কি.মি. (ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র, ঢাকা হতে দক্ষিণ-পূর্ব দিকে)।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম