সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ফেসবুকে ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা


DhakaReport24.com || 2026-10-26
ফেসবুকে ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এক ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মোঃ সরওয়ার হোসেন (ফরহাদ) ছাত্রদল ও বিএনপি সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ফরহাদ ৮নম্বর সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

সোমবার (২৬ অক্টোবর) ফেসবুক পোস্টে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের কয়েকজন নেতার কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ঘোষণায় সরওয়ার হোসেন (ফরহাদ) নিজের পরিচয় উল্লেখ করে জানান, তিনি নুর মোহাম্মদের ছেলে এবং বর্তমানে ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি সবার সুস্থতা ও ভালো থাকা কামনা করেন এবং ‘আল্লাহ হাফেজ’ বলে বক্তব্য শেষ করেন।

তবে সংশ্লিষ্ট নেতাদের কার্যকলাপ নিয়ে তাঁর অসন্তোষের সুনির্দিষ্ট কারণ এবং এ বিষয়ে দলীয় নেতাদের বক্তব্য জানা যায়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম