রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

>> গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে কেরানীগঞ্জ: ডিএমপি কমিশনার

>> ‘আমি আওয়ামী লীগ না’ বলে হেলমেট ছুঁড়ে ফেললেন জামায়াত নেতা

>> শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

>> এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

>> ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

>> রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

>> বঙ্গোপসাগরকে যৌথ সমৃদ্ধির কেন্দ্রে পরিণত করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

আপনি পড়ছেন : নোয়াখালী

দেশে ফিরে বিমানবন্দর থেকেই আটক সাবেক ছাত্রলীগ নেতা


DhakaReport24.com || 2026-04-15
দেশে ফিরে বিমানবন্দর থেকেই আটক সাবেক ছাত্রলীগ নেতা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা লায়ন স্বপনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সৌদি আরব থেকে দেশে ফেরার পরপরই তাকে আটক করা হয়। আটক লায়ন স্বপন চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লায়ন স্বপন কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তিনি সৌদি আরবে তার দুই ভাইয়ের কাছে চলে যান। দীর্ঘদিন প্রবাসে অবস্থান করার পর মঙ্গলবার বিকেলে দেশে নামলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে চিহ্নিত করে হেফাজতে নেয়।

আটক এই নেতার বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলা উল্লেখযোগ্য। দীর্ঘদিন বিদেশে থাকায় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ঝুলে থাকলেও দেশে ফেরার সাথে সাথেই তাকে আইনের আওতায় আনা হলো।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে বিমানবন্দর পুলিশ স্বপনকে আটক করার পর চাটখিল থানা কর্তৃপক্ষকে অবহিত করে। খবর পেয়ে চাটখিল থানা পুলিশের একটি দল তাকে গ্রহণ করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

ওসি আরও বলেন, চাটখিল থানায় লায়ন স্বপনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। বিমানবন্দর থানা পুলিশ যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করে তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম