রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত


DhakaReport24.com || 2024-09-03
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের বেতবাড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— সরাইল উপজেলার তিলিকান্দি গ্রামের মো. ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়েজা বানু (৪৫), তার মেয়ে ফেরদৌসি (২০)।

এসআই সারোয়ার হোসেন জানান, সকালে সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে একটি প্রাইভেটকার মহাসড়ক দিয়ে ঢাকা যাওয়ার পথে বেতবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় সামনের দিকে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বহনকারী এক ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরে থাকা বিদ্যুতের খুঁটি প্রাইভেটকারের ভেতরে ঢুকে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও প্রাইভেটকারটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম