রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চাঁদপুর

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা


DhakaReport24.com || 2026-09-20
ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে ভাবীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে।  রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে শনিবার রাতে বাহরাইন প্রবাসী (চাচাতো ভাই) ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ উধাও হয়ে যান।

জানা গেছে, তাদের মধ্যে পূর্ব থেকেই পরকীয়া ছিল। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাদের খোঁজে নামেন। পালিয়ে যাওয়ার পর থেকে দুজনই তাদের মোবাইল বন্ধ করে রাখেন। রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী ও প্রবাসী ইব্রাহিম খলিলের দুই সন্তানসহ পরিবারের সদস্যরা শাহরাস্তি থানায় অভিযোগ করতে আসেন।

ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া  ছিল। বিষয়টি আমাদের নজরে এলে আমি আমার শ্যালককে অবহিত করি। পারিবারিকভাবে তাদের অবৈধ সম্পর্কের কথা জানাজানি হলে তারা শনিবার রাতে উধাও হয়ে যায়।

মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, তার ছেলের বউ স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম