বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঢাকা

রাজধানীতে মহিলা আ.লীগ নেত্রী সাজেদাসহ গ্রেপ্তার ২


DhakaReport24.com || 2026-11-25
রাজধানীতে মহিলা আ.লীগ নেত্রী সাজেদাসহ গ্রেপ্তার ২

রাজধানীর ভাটারা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের এক নেত্রী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালীর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার (২৫ নভেম্বর) সকালে ডিবি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ভাটারা থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাজেদা বেগম (৬৫) ও আতাউর রহমান ঢালী (৪৫)।

ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ভাটারা থানার কুড়িল এলাকায় অভিযান চালিয়ে সাজেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ দলের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সাজেদা বেগম ভাটারা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, একই রাতে প্রায় সাড়ে ১১টার দিকে ভাটারা থানার সোলমাইদ ঢালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করা হয়। ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাসভবনে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।


ডিবির দেয়া তথ্য অনুযায়ী, আতাউর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালীর সহযোগী হিসেবে পরিচিত। তিনি শেখ রাসেল ক্লাবের সদস্য এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম