বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঢাকা

রাজধানীর হাজারীবাগে সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ২


DhakaReport24.com || 2026-11-22
রাজধানীর হাজারীবাগে সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ২

রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের খালাতো বোন ফরিদা বেগম (৫০) এবং মেয়ে ফাতেমা আক্তার উর্মি (২১)।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হাজারীবাগ বটতলা মাজার এলাকার একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান পারভিন বেগম। আহত ফরিদা বেগমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং উর্মিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, বটতলা এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


আহত ফাতেমা আক্তার উর্মি জানান, ঘটনার সময় তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বাইরে বেরিয়ে দেখেন বাসার দেয়ালের একাংশ ও জানালার কাচ ভেঙে গেছে। ঘরের ভেতর কেউ একজন ব্লেন্ডার মেশিন চালু করার পরপরই এ বিস্ফোরণ ঘটে বলে তিনি উল্লেখ করেন। তবে ঠিক কী কারণে বিস্ফোরণটি হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত কিছু জানাতে পারেননি।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, বিস্ফোরণে ফরিদা বেগম গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন; তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া কপালে আঘাত পাওয়া উর্মির চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম