বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

শাকিবকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ হলেন পরীমণি


DhakaReport24.com || 2024-11-21
শাকিবকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ হলেন পরীমণি

ঢালিউডের দুই তারকা শাকিব খান ও পরীমণি জুটি বেঁধেছিলেন ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘ধূমকেতু’ সিনেমায়। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে তাদের সঙ্গে দেখা হয়। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শাকিব খান ও পরীমণির আলিঙ্গনের মুহূর্ত ।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। উপলক্ষ্যে ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন। 

যেখানে একে একে হাজির হয়েছেন অপি করিম, সিয়াম আহমেদ, পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, কোনাল, সালহা খানম নাদিয়া, মিম মানতাসা, শবনম ফারিয়া, সারিকা, সাবরিন, কোনাল, কনা, স্পর্শিয়া, প্রীতম হাসান ও শেহতাজের মতো শোবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকারা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারকাদের মিলনমেলার সেই আয়োজনের বিভিন্ন মুহূর্ত, ছবি ও ভিডিও। যেখানে একটি ক্লিপ দর্শকের বেশি নজরে এসেছে। সেটি হচ্ছে মেগাস্টার শাকিব খান ও পরীমণির আলিঙ্গনের মুহূর্ত। 

ভিডিওতে দেখা যায় পরীমণি গাড়ি থেকে নেমে অনুষ্ঠানে প্রবেশ করছেন। এসময় শাকিব খানের সঙ্গে দেখা করেন তিনি। একে অপরকে আলিঙ্গন করেন। 

মেগাস্টারকে জড়িয়ে ধরার সময় বেশ ‘ইমোশনাল’ দেখা যায় অভিনেত্রীকে। যে কারণে ভিডিও ক্লিপটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

শাকিব-পরীমণির ওই ভিডিওতে ভক্তরাও বেশ মজার মজার বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ তাদের সুন্দর এই মুহূর্তের প্রশংসা করেছেন। আবার কেউ দু’জনকে একসঙ্গে নতুন সিনেমায় কাজ করতে দেখতে চেয়েছেন। 

তবে নায়ককে জড়িয়ে ধরে পরী কেন ‘ইমোশনাল’ হয়ে যাচ্ছিলেন, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।

পরীমণিকে সবশেষ দেখা গেছে ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে। অন্যদিকে শাকিব খানকে দেখা গেছে ‘দরদ’ সিনেমায়। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম