বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

ইরান যুদ্ধ খুব শিগগির শেষ হবে, দাবি ট্রাম্পের


DhakaReport24.com || 2026-10-15
ইরান যুদ্ধ খুব শিগগির শেষ হবে, দাবি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব শিগগির শেষ হবে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বুলহেড সিটিতে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন। যদিও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে যাওয়ায় সংঘাত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে। তার দাবি, ইরান এরইমধ্যে তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হারিয়েছে।

ইরানের নেতৃত্বের ক্ষয়ক্ষতি তুলে ধরে ট্রাম্প জানান, দেশটির প্রথম সারির নেতারা নিহত হওয়ার পর দ্বিতীয় সারির নেতৃত্ব দায়িত্ব নেয়। পরে তাদেরও অনেকে নিহত হন। এরপর তৃতীয় সারির নেতৃত্ব সামনে আসে।

ট্রাম্প বলেন, ‘তাদের প্রথম সারির নেতারা চলে গেছেন। এরপর তারা দ্বিতীয় সারির নেতাদের বেছে নেয়। তারাও চলে গেছেন। এরপর তৃতীয় সারির নেতাদের বেছে নেয়। তাদের অর্ধেকও শেষ হয়ে গেছে। তারা আমাকে আর কাউকে হত্যা না করার প্রতিশ্রুতি দিতে বলেছিল। আমি প্রতিশ্রুতি দিয়েছি।’


যুদ্ধের কারণে ইরানের সঙ্গে আলোচনাও জটিল হয়ে পড়েছে বলে ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, ‘সম্ভবত আমি একটু বেশিই দূর এগিয়ে গেছি। এ জন্য আমি দুঃখিত। কারণ, এখন আমরা আসলে কার সঙ্গে আলোচনা করছি, তা-ই জানি না।’

এদিকে, যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়টিও স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তার আশা, সংঘাত শেষ হলে তেলের দাম ও পেট্রল-গ্যাসের মূল্য দ্রুত কমে আসবে।

ট্রাম্প বলেন, ‘আমি জানতাম, পেট্রোলের দাম বাড়বে। তবে সত্যি বলতে, আমি ভেবেছিলাম দাম আরও অনেক বেশি বাড়বে।’

যুদ্ধ শেষ হওয়ার পরপরই জ্বালানির দাম কমতে শুরু করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তথ্যসূত্র: আল জাজিরা

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম