সোমবার, অক্টোবর ১২, ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১২, ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

সৌদি বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহারে হুতিদের চরম হুঁশিয়ারি


DhakaReport24.com || 2026-10-11
সৌদি বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহারে হুতিদের চরম হুঁশিয়ারি

সকল এয়ারলাইন কোম্পানি ও যাত্রীদের প্রতি সৌদি বিমানবন্দরগুলো ব্যবহার না করতে নতুন এক সতর্কবার্তা জারি করেছে ইয়েমেনের বিদ্রোহী হুতিরা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারী এক্স-এ দেওয়া বার্তায় বলেছেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনী সমস্ত বিমান ও নেভিগেশন কোম্পানি, বিশেষজ্ঞ, কর্মী, শ্রমিক এবং যাত্রীদের সৌদি বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার বিষয়ে আবারও সতর্ক করছে।’

এর আগে রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। এর একদিন পর রোববার দেশটির বিমানবন্দরগুলো ব্যবহার না করার জন্য এই সতর্কবার্তা দিল গোষ্ঠীটি। ইরান যুদ্ধ শুরুর পর পারস্য উপসাগরীয় কোনো আরব দেশে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। এতে অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন।

সতর্কবার্তার কারণ হিসেবে সারী জানিয়েছেন, ‘বিমানবন্দর ও আকাশসীমা হামলার ঝুঁকিতে রয়েছে। এগুলো আমাদের বাহিনীর অভিযানের একটি যুদ্ধক্ষেত্র।’ তবে পবিত্রতম দুই নগরী মক্কা ও মদিনার স্থাপনাগুলো এই অভিযাানের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি। তথ্যসূত্র: বিবিসি

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম