মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঢাকা

রাজধানীতে ভ্যানিটি ব্যাগে মিলল বোমাসদৃশ বস্তু


DhakaReport24.com || 2026-10-12
রাজধানীতে ভ্যানিটি ব্যাগে মিলল বোমাসদৃশ বস্তু

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি ভ্যানিটি ব্যাগ থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা নিষ্ক্রিয়কারী দল।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করেন তারা। এসআরবি-২-এর অপারেশন অফিসার মো. সজীব হোসেন এ তথ্য জানিয়েছেন।


জানা গেছে, স্থানীয় লোকজন ঢাকা উদ্যান এলাকায় আদাবর থানার জন্য নির্ধারিত জায়গার পাশে একটি ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এসআরবি-২-এর বোমা নিষ্ক্রিয়কারী দল। পরে ব্যাগসহ ভেতরে থাকা সন্দেহজনক বস্তুগুলো উদ্ধার করা হয়।


এসআরবি কর্মকর্তা মো. সজীব হোসেন বলেন, ঢাকা উদ্যান এলাকায় ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলো যাচাই করে নিয়ে এসেছে। রায়েরবাগ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে সেগুলো নিষ্ক্রিয় করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম