শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে সাবেক কাউন্সিলর টুকু গ্রেফতার


DhakaReport24.com || 2026-11-20
মায়ের কবর জিয়ারত করতে গিয়ে সাবেক কাউন্সিলর টুকু গ্রেফতার

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু। তাকে একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার (২০ নভেম্বর) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে জুমার নামাজের পর তিনি নগরের মহিষবাথান গোরস্থানে মায়ের কবর জিয়ারত করতে যান। নুরুজ্জামান টুকু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ তার বড় ভাই।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে নুরুজ্জামান টুকুকে গ্রেফতার করে। পরে স্বজনরা গোরস্থান থেকে তার মোটরসাইকেলটি বাড়ি নিয়ে যান।

আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপকমিশনার গাজিউর রহমান জানান, নুরুজ্জামান টুকুকে রাজপাড়া থানার মহিষবাথান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে রাজপাড়া থানার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম