বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

রাজশাহীতে ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত


DhakaReport24.com || 2026-03-18
রাজশাহীতে ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন।বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজশাহী- ঢাকা মহাসড়কের বানেশ্বর কলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চারঘাট উপজেলার কাউসার হোসেন ও তার দুই বছরের ভাতিজা রেজওয়ান আলী (৬)।

এ তথ্য নিশ্চিত করেছেন পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক খান।

তিনি জানান, রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল ডাম্প ট্রাকটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চাচা ও ভাতিজার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম