শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮

>> বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

>> নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং

>> মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

>> ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

>> রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

>> শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

>> ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

>> ঘরে মিলল বাবা ও দুই মেয়ের মরদেহ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

>> রাজধানী থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

আপনি পড়ছেন : ক্রীড়া

টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ


DhakaReport24.com || 2026-11-10
টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতে র‍্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার পর বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল সেই অবস্থান ধরে রাখা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হারের পর সেই অবস্থান হারিয়েছে নাজমুল হোসেনের দল। দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হেরে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

নতুন র‍্যাঙ্কিংয়ে ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন অষ্টম। বিপরীতে সিরিজ জিতে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ৭৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে ক্যারিবীয়রা।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অবশ্য অপরিবর্তিত রয়েছে। ১২৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। ১২২ পয়েন্ট নিয়ে তাদের পরেই অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে নিউজিল্যান্ড, চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড।

বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে এই পতনের পেছনে বড় ভূমিকা রেখেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ফল। মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সিলেটে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও ম্যাচটি ড্র করে স্বাগতিকেরা। তাতে সিরিজ জয়ের পাশাপাশি র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের ওপরে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম