সোমবার, নভেম্বর ২, ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ২, ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> সৌদির চার শহরে সতর্কতা জারি, হুতিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি

>> এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ প্রকাশ

>> বেতন বৃদ্ধির দাবিতে এবার নারায়ণগঞ্জে সড়ক অবরোধ

>> দুদকের মামলায় ফের গ্রেপ্তার দিলীপ কুমার আগরওয়াল

>> নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা

>> টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ

>> শ্রমিকদের আন্দোলনে পতিত শক্তির দোসররা ঢুকে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

>> নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহ্দী আমিন

>> আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত দেড় শতাধিক, ২০০ কারখানা ছুটি ঘোষণা

আপনি পড়ছেন : আদালত ও প্রশাসন

দুদকের মামলায় ফের গ্রেপ্তার দিলীপ কুমার আগরওয়াল


DhakaReport24.com || 2026-11-02
দুদকের মামলায় ফের গ্রেপ্তার দিলীপ কুমার আগরওয়াল

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।

গত ২৫ অক্টোবর দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন আদালত। এদিন তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, দিলীপ কুমার আগরওয়াল অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তার নামে থাকা ৩৪টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ৩২ লাখ ৬২ হাজার ১২৩ টাকা জমা এবং ৩৬৯ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ১৪০ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে এসব হিসাবে ৭৫৫ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ২৬৩ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে অর্থের প্রকৃত উৎস আড়াল করার অভিযোগে দুদক মামলাটি করে।

আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দিলীপ আগরওয়ালকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। বর্তমানে তিনি গুলশান থানায় দায়ের করা মানিলন্ডারিং মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এর আগে গত ১৯ অক্টোবর রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন সোনা ও হীরা চোরাচালান এবং অর্থ পাচারের মামলায় তাকে এক দিনের রিমান্ডে পাঠানো হয়। পরে আ. জব্বার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দফায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন।


উল্লেখ্য, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে তৎকালীন র‌্যাব তাকে গ্রেপ্তার করেছিল। পরবর্তী সময়ে জুলাই আন্দোলনের মধ্যে ঢাকার বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোর হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় রিমান্ডেও নেওয়া হয়েছিল তাকে। পরে নিম্ন ও উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন তিনি।


দিলীপ কুমার আগরওয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম