রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : আদালত ও প্রশাসন

বিএনপি নেতা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি শাহজাহান ওমর


DhakaReport24.com || 2026-08-30
বিএনপি নেতা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি শাহজাহান ওমর

রাজধানীর আদাবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপি নেতা ইসহাক জোমাদ্দারকে গুলি করে হত্যার মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদাবর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মহেশ চন্দ্র সিংহ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার তথ্য অনুযায়ী, ইসহাক জোমাদ্দার (৫০) আদাবর থানা এলাকার ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন।

পরে গুরুতর অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় ইসহাক জোমাদ্দার নিহত হন। মামলার তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে যাওয়া ঠেকাতে শাহজাহান ওমরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।


আবেদনে আরও উল্লেখ করা হয়, শাহজাহান ওমরের বিরুদ্ধে নিউমার্কেট ও ঝালকাঠির রাজাপুর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, দুর্নীতি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম