রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিচিত্রা

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ, ফ্রিজে লুকানো ছিল কাটা মাথা


DhakaReport24.com || 2026-09-07
স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ, ফ্রিজে লুকানো ছিল কাটা মাথা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে বিয়ের কয়েক মাস পর ২৫ বছর বয়সী এক নারীকে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। তার মরদেহের আঙুলগুলো অর্ধেক কাটা ছিল এবং মাথা পাওয়া যাচ্ছিল না। পরে বাসার ফ্রিজে পলিথিনের ব্যাগের ভেতর থেকে তার মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নিহত ওই নারীর নাম রিয়া তালুকদার। ২৫ বছর বয়সী ওই নারীকে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়ার পর থেকে তার স্বামীকে খুঁজছিল পুলিশ। রোববার (৬ সেপ্টম্বর) রাতে পুলিশের কাছে তিনি আত্মসমর্পণ করেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, রোববার ওই দম্পতির বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ার কথা পুলিশকে জানান প্রতিবেশীরা। তারা পুলিশকে বলেন, গত দুই দিন ধরে তারা ওই দম্পতিকে দেখেননি। তাদের ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল।

পরে পুলিশ গিয়ে বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে নারীর মরদেহ দেখতে পায়। তার আঙুলগুলোও অর্ধেক কাটা ছিল। মরদেহে পচন ধরতে শুরু করেছিল। তবে তার মাথা পাওয়া যাচ্ছিল না।

পরে বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ ফ্রিজে রাখা একটি পলিথিনের ব্যাগ থেকে তার মাথা উদ্ধার করে। এ সময় তার স্বামী বাসায় ছিলেন না। প্রতিবেশীরা জানান, শুক্রবার তাকে সর্বশেষ দেখা গিয়েছিল। পরে মরদেহ ও উদ্ধার করা মাথা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

একপর্যায়ে রোববার রাতে নিহতের স্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা এখন অভিযুক্তের বক্তব্য নেয়ার পাশাপাশি এ পর্যন্ত পাওয়া তথ্য-প্রমাণের সঙ্গে তার বক্তব্য মিলিয়ে দেখবেন বলে জানা গেছে।

তবে হত্যার পেছনে কী কারণ ছিল, তা এখনো জানায়নি পুলিশ। কী পরিস্থিতিতে ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন, সে বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।

এছাড়া মর্মান্তিক এই ঘটনাটি কীভাবে ঘটেছে, তাও খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম