শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

কক্সবাজারে চলন্ত বাসে আগুন


DhakaReport24.com || 2026-08-22
কক্সবাজারে চলন্ত বাসে আগুন

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ আগস্ট) রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০ যাত্রী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কিত হয়ে পড়েন তারা। পরে স্থানীয় লোকজন বাসের জানালার কাচ ভেঙে একে একে যাত্রীদের বের করে আনেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যাত্রী মো. সোহেল রানা বলেন, ‘পরিবারের সাত সদস্য নিয়ে তারা কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। বাসের ভেতরে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ার পর শ্বাস নিতে তাদের কষ্ট হচ্ছিল। আগুন লাগার পর বাসের ভেতরে চালক ও সহকারীকে দেখতে পাননি তিনি।’

রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের নিরাপদে বাস থেকে নামিয়ে আনা হয়। পরে বাসের ভেতর থেকে যাত্রীদের মালামালও উদ্ধার করে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।’

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, ‘যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম