বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে একের পর এক নাশকতা, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে আতঙ্ক


DhakaReport24.com || 2026-11-19
চট্টগ্রামে একের পর এক নাশকতা, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে আতঙ্ক

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত বাড়িতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। ওই বাড়িতে কেয়ারটেকার ছাড়া কেউ থাকেন না। 

কারা কীভাবে আগুন দিল এ বিষয়ে জানার জন্য পাঁচলাইশ থানার ওসিকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। রাতের আঁধারে আগুন দেয়ায় প্রত্যক্ষদর্শী কারও বক্তব্যও পাওয়া যায়নি। তবে বাউন্ডারি ঘেরা ওই বাড়ির অভ্যন্তরে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 


এদিকে এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ষোলশহরের বাসভবনে অভিযান চালায় পাঁচলাইশ থানা পুলিশ। একই রাতে আন্দরকিল্লায় অবস্থিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাছির উদ্দিনের বাসভবনে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। নওফেলের বাসায় ৫ আগস্টের পর একাধিকবার হামলা, অগ্নিসংযোগ ও পুলিশী অভিযানের ঘটনা ঘটে। তবে আ জ ম নাছিরের বাসায় পুলিশের এই অভিযান প্রথম। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আ জ ম নাছির আত্মগোপনে রয়েছেন। তবে তার অনুসারীরা প্রকাশ্যে ও অপ্রকাশ্যে বেশ সক্রিয় রয়েছেন।  

এ ছাড়া  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সামনে রেখে বুধবার রাতে নগরীর নিউ মার্কে মোড়ে একের পর এক ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ও চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চবি ১ নম্বর গেইটের সামনেও নিষিদ্ধ ছাত্রলীগ বিক্ষেভ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করে। সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে বাস তুলে দিলে অন্তত ৭ নেতা-কর্মি আহত হন। 


বুধবার সন্ধ্যায় আন্দরকিল্লা মোড়, চেরাগী পাহাড়, টেরিবাজারসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিএনপি পাল্টাপাল্টি শোডাউন করেছে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম