রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, দেশীয় অস্ত্রসহ আটক ৮ 


DhakaReport24.com || 2024-10-20
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, দেশীয় অস্ত্রসহ আটক ৮ 

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় ঘটনাস্থল থেকে ৮টি অবিস্ফোরিত ককটেল, ৩৬টি দেশীয় অস্ত্র ও ৪টি হেলমেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মো. জসিম উদ্দিন (৫৫), জহিরুল মোল্লা (৩৫), মো. জাহাঙ্গীর মিয়া (৪৫), মো. রনি (১৪), মো. শামীম (১৬), আব্দুল রাফি (১৭), মো. মানিক মিয়া (১৯), মনির হোসেন (৪২)।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন জানান, দুপুর থেকে সদর উপজেলার বড়হরণ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ থেমে থেমে সংঘর্ষ চলছিল। এতে উভয় পক্ষের ৩০ থেকে ৪০টি বাড়িঘর হামলা ভাঙচুর ও লুটপাটের শিকার হয়। সংঘর্ষ চলাচলে অনেকেই গুরুতর আহত হয়েছেন। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আটজন আটক ও ককটেল, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম