বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার


DhakaReport24.com || 2026-06-22
গাজীপুরে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

‎গাজীপুরে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে মেট্রোপলিটন সদর থানা থেকে আটজন, বাসন থানা থেকে ছয়জন, কোনাবাড়ী থানা থেকে দুজন, কাশিমপুর থানা থেকে তিনজন, গাছা থানা থেকে পাঁচজন, পুবাইল থানা থেকে দুজন, টঙ্গী পূর্ব থানা থেকে দুজন ও টঙ্গী পশ্চিম থানা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত আছে।

জিএমপির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, মিডিয়া) জালাল উদ্দিন মাহমুদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম