বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

এই পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না: সানী


DhakaReport24.com || 2024-11-28
এই পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না: সানী

অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসাও করছেন চিত্রনায়ক ওমর সানী। অভিনেতার রেস্তোরাঁর ‘চাপওয়ালা’। রাজধানীর বিভিন্ন স্থানে এই রেস্তোরাঁর বেশ কয়েকটি শাখা খুলেছেন তিনি। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে মোটেও ভালো যাচ্ছে না কার ব্যবসা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন সানী।

বুধবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে আক্ষেপ করে অভিনেতা জানান, দেশের এই পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতেন না তিনি। সেখানে আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় তার রেস্তোরাঁ নতুন শাখা নিয়েও কথা বলেন সানী।

ভিডিওবার্তায় চিত্রনায়ক বলেন, প্রতিনিয়ত সাফার করছি। কারণ, রেস্টুরেন্ট ব্যবসা করছি। দেশের এই ধরনের পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না। চারদিকে অশান্তি, ইপিজেড পুরাই অশান্ত। যেখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলাম, সেখানে মারামারি-হানাহানি, পোশাকশিল্পে অস্থিরতা, পুলিশ-সেনাবাহিনী সবকিছু মিলে বাজে অবস্থা। ঢাকা শহর তো এখন আন্দোলনের প্রাণকেন্দ্র। ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি আমরা।

সানী বলেন, অনেকেই বলেন আমি এখন দ্রব্যমূল্য নিয়ে কথা বলি না। এটা ঠিক নয়। যে যেখানে থাকুক না কেন, আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করি। এরপরেই বাজারের বিভিন্ন পণ্যের দাম নিয়ে কথা বলেন ওমর সানী।

বিগত এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন ওমর সানীর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী। সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই ইঙ্গিত পাওয়া গেল সানীর কথাতেও।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমার পরিবার বলেছিল বিদেশি স্থায়ী হতে। কিন্তু আমি সেই কথা মাথায় নিইনি। এই দেশের কারণে আমি ওমর সানী হয়েছি। এখানকার মাটি আঁকড়ে ধরে থাকব। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে হাতটা কেমন জানি খুলে যাচ্ছে দিনকে দিন।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন সানী। প্রায় সময়ই নানান ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন। এমনকি যে কোনো অন্যায়ের বিরুদ্ধেও প্রতিবাদের সুরে কথা বলতে দেখা যায় তাকে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম