সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি

>> শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

>> হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

>> ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

>> পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুজব নিয়ে ইশরাকের বক্তব্য

>> পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

>> মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

>> নারী দলের অধিনায়কের দায়িত্ব পেলেন নাহিদা

>> বাংলাদেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত: জরিপ

>> সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

আপনি পড়ছেন : রাজবাড়ী

রাজবাড়ীতে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ১৮


DhakaReport24.com || 2026-02-24
রাজবাড়ীতে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ১৮

রাজবাড়ী জেলা সদরের বেথুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আতর শেখ (৫৫) সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের সূর্য মিয়া ও কুদ্দুস শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যেই সোমবার সকালে সূর্য মিয়া তার সমর্থকদের নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান। এতে কুদ্দুস শেখ, খালেক শেখ, বারেক শেখসহ উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হন।

আহতদের মধ্যে ১৬ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতর শেখ মারা যান।

সোমবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) রাসেল মোল্লা। তিনি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সকালে মারামারির ঘটনা ঘটে। বিকেলে আহতদের মধ্যে আতর আলী নামে একজন মারা যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলছে।

এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম