শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : যশোর

যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা


DhakaReport24.com || 2026-02-20
যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরের শার্শা উপজেলায় নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার নাভারণ এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ শেষ করে বাড়ির পথে যাচ্ছিলেন আল আমিন। এ সময় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার ওসি মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। হত্যাকাণ্ডের তদন্ত বর্তমানে থানার দায়িত্বে থাকা কর্মকর্তা পরিচালনা করছেন। তদন্ত কর্মকর্তা শাহ আলম ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করেছেন।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম