সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি

>> শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

>> হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

>> ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

>> পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুজব নিয়ে ইশরাকের বক্তব্য

>> পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

>> মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

>> নারী দলের অধিনায়কের দায়িত্ব পেলেন নাহিদা

>> বাংলাদেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত: জরিপ

>> সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

আপনি পড়ছেন : সাতক্ষীরা

সাবেক সাংসদ রিফাতের বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ ছেলে আটক


DhakaReport24.com || 2025-06-15
সাবেক সাংসদ রিফাতের বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ ছেলে আটক

সাতক্ষীরায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তার মাদকাসক্ত ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ জুন) দুপুরে শহরের মুনজিতপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ টিম। অভিযান শুরুর পরপরই বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন রুমন। এতে তিনি পায়ে গুরুতর আঘাত পান। পরে তাকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, সাবেক এমপি রিফাত আমিন বর্তমানে যুক্তরাষ্ট্রে বড় ছেলের বাসায় অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে তার ছোট ছেলে রুমন একাই ওই বাড়িতে বসবাস করছিলেন। 

স্থানীয়দের অভিযোগ, রুমন মাদকাসক্ত এবং এলাকায় নানা অপকর্মে জড়িত ছিলেন। আটক রুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম