বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা

>> স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

>> তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়ির পাশে মিলল সাবেক স্বামীর মরদেহ

>> হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার সাবেক এমপি সুলতান মনসুর

>> হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

>> ‘সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার’

>> গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

>> এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

>> পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়ক

>> আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

আপনি পড়ছেন : বিশ্ব

সৌদি আরবের নিরাপত্তায় পাশে থাকবে পাকিস্তান: শেহবাজ


DhakaReport24.com || 2026-10-14
সৌদি আরবের নিরাপত্তায় পাশে থাকবে পাকিস্তান: শেহবাজ

সৌদি আরবের আত্মরক্ষার বৈধ অধিকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় পাকিস্তান দেশটির পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি। খবর সামা টিভি অনলাইন-এর। 

সম্প্রতি জোটটির প্রথম মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন শেহবাজ শরিফ। বৈঠকে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদারের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন নওমান মাহমুদ।


বৈঠকে শেহবাজ শরিফ বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দেশটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এ চুক্তির অধীনে পাকিস্তানের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।


মক্কা চুক্তিকে আঞ্চলিক শান্তি, ঐক্য ও স্থিতিশীলতার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতেও এই যৌথ প্রতিরক্ষা কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।    

বৈঠকে নওমান মাহমুদ মক্কা প্রতিরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়ার পরিকল্পনা তুলে ধরেন। অংশীদার দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সমন্বয় জোরদার করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

জোটটির প্রথম মহাসচিবের দায়িত্ব গ্রহণ করায় নওমান মাহমুদকে শুভকামনাও জানান শেহবাজ শরিফ।


এর আগে, গতকাল পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেন নওমান মাহমুদ। ওই বৈঠকে জারদারিও আঞ্চলিক শান্তি ও প্রতিরক্ষা সহযোগিতার প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের ধারাবাহিক এসব বৈঠকে সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার এবং মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে ইসলামাবাদের অবস্থান উঠে এসেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম