এ বছরের নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে ‘রহস্যময় ব্যক্তি’ বলে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে নোবেল কমিটির সিদ্ধান্তকে ‘লজ্জাজনক ও বিব্রতকর’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।
নিউইয়র্কের সিরাকিউজে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি ওই ব্যক্তির নাম কখনো শুনিনি। অন্য কেউও শোনেনি।’
নোবেল কমিটি এ বছরের শান্তি পুরস্কার নাভি পিল্লাইকে দেওয়ার ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই নরওয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মার্কিন প্রেসিডেন্ট।
নাভি পিল্লাই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারক। তিনি জাতিসংঘের একটি তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন। ওই তদন্তে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল যে গাজায় ইসরাইল।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করে আসছেন ট্রাম্প। এ বছরও পুরস্কার না পাওয়ায় সেই অসন্তোষ আরও একবার প্রকাশ্যে আনলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘এটি নরওয়ে দেশটির এবং এমন লজ্জাজনক ও বিব্রতকর সিদ্ধান্ত নেওয়া ব্যক্তিদের জন্য এক অমোচনীয় কলঙ্ক।’
এরপর বিভিন্ন সংঘাত নিরসনে নিজের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। তার দাবি, উত্তর ও দক্ষিণ কোরিয়া, জাপান ও উত্তর কোরিয়া এবং চীন ও তাইওয়ানের মধ্যে যুদ্ধ ঠেকাতে তিনি ভূমিকা রেখেছেন। তবে নিজের এই দাবির সমর্থনে কোনও প্রমাণ দেননি ট্রাম্প।
নোবেল শান্তি পুরস্কার নিয়ে আরও কঠোর ভাষায় আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার অভিযোগ, কয়েকজন উগ্র মতাদর্শী ব্যক্তি এই পুরস্কারের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দিয়েছেন।
ট্রাম্প বলেন, ‘গণতন্ত্রবিরোধী এবং প্রকৃত অর্থেই সভ্যতার শত্রু—এমন কয়েকজন উগ্র মতাদর্শীর কারণে নোবেল শান্তি পুরস্কারের বিশ্বাসযোগ্যতা চিরতরে নষ্ট হয়ে গেছে।’
বক্তব্যের শেষে নরওয়েকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা এটা ভুলব না, নরওয়ে।’ তথ্যসূত্র: মিডল ইস্ট আই
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম