বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

আত্রাইয়ে ভিডিপি প্রশিক্ষণ সম্পন্ন, ৬৪ প্রশিক্ষনার্থীকে গাছের চারা বিতরণ


​উত্তাল মাহমুদ স্টাফ রিপোর্টার:
DhakaReport24.com || 2026-08-27
আত্রাইয়ে ভিডিপি প্রশিক্ষণ সম্পন্ন, ৬৪ প্রশিক্ষনার্থীকে গাছের চারা বিতরণ

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২৭ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

​আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সারাদেশে বৃক্ষরোপণ ও চারা বিতরণের নির্দেশনার ধারাবাহিকতায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ খুশি খাতুনের নিজস্ব উদ্যোগে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৬৪ জন ভিডিপি সদস্যের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

​উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে ভিডিপি সদস্যদের আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের শেষ দিনে আগত প্রধান অতিথির উপস্থিতিতে ৬৪ জন প্রশিক্ষনার্থীর প্রত্যেককে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

​সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ খুশি খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষক মোঃ ফিরোজ আলীসহ ইউনিয়ন দলনেত্রী ও আনসার কমান্ডার বৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনিরুজ্জামান বলেন, ভিডিপি সদস্যরা দেশের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা তাদের দায়িত্ব পালনে আরো দক্ষ ও সক্ষম হবেন। এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তারা সমাজ ও দেশের কল্যাণে আরো বেশি অবদান রাখতে পারবেন বলে আমার বিশ্বাস।

​চারা বিতরণের নিজস্ব এই উদ্যোগ নিয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ খুশি খাতুন বলেন, আমাদের মহাপরিচালক মহোদয়ের সারাদেশে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের যে কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা এবং নিজস্ব দায়বদ্ধতা থেকেই আমার এই উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষনার্থীরা যেন প্রশিক্ষণ শেষে পরিবেশ রক্ষায়ও সচেতন ও উদ্বুদ্ধ হতে পারেন, সেজন্যই তাদের হাতে এই চারা তুলে দেওয়া হয়েছে।

​প্রশিক্ষণ গ্রহণ শেষে ৬৪ জন ভিডিপি সদস্য সন্তোষ প্রকাশ করেন এবং প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও সামাজিক সচেতনতা ভবিষ্যৎ জীবনে কাজে লাগানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম