রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আবাসন সংকটে উত্তাল স্পেন, বিপাকে সরকার

>> কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

>> গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে কেরানীগঞ্জ: ডিএমপি কমিশনার

>> ‘আমি আওয়ামী লীগ না’ বলে হেলমেট ছুঁড়ে ফেললেন জামায়াত নেতা

>> শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

>> এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

>> ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

>> রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

>> বঙ্গোপসাগরকে যৌথ সমৃদ্ধির কেন্দ্রে পরিণত করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

আপনি পড়ছেন : পাবনা

এবার পাবনায় ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প!


DhakaReport24.com || 2026-03-11
এবার পাবনায় ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প!

পাবনার হেমায়েতপুরের পর এবার সাঁথিয়ায় বসতবাড়ির ড্রয়িংরুমে অবৈধ এক ‘মিনি পেট্রোল পাম্প’-এর সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। একইসঙ্গে অবৈধ ওই পাম্পের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান চালিয়ে এ পাম্পের সন্ধান পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা যায়, অভিযান চলাকালে বাড়ির মালিক আলাউদ্দিন ভোক্তা অধিকারের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন। এসময় তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে তাদের হুমকি প্রদান করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আলাউদ্দিন আলী নিজের বাড়িতে মিনি পেট্রোল পাম্প স্থাপন করে বেশি দামে ডিজেল বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির ড্রয়িংরুমের ভেতরে অবৈধভাবে স্থাপন করা একটি মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া যায়।

তিনি বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, জব্দকৃত ৩ হাজার লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয়দের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

এর আগে, গত শনিবার (৭ মার্চ) পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজী নামে এক জামায়াত নেতার অবৈধ তেলের পাম্পে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পানির ট্যাংকে বিপুল পরিমাণ তেলের মজুদ খুঁজে পায় প্রশাসন। এ ঘটনায় পাম্পের মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন এলাকায় একটি বড় পানির ট্যাংকে অবৈধভাবে তেল মজুদ করার অভিযোগ পাওয়া পর ৭ মার্চ বিকেল তিনটার দিকে সেখানে অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর বিভিন্ন অনিয়ম এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে প্লাস্টিকের ট্যাংকে বিপুল পরিমাণ তেল মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেও ব্যর্থ হয় পাম্প কর্তৃপক্ষ। ভ্রাম্যমাণ আদালত এ সময় পাম্পের দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে কয়েকটি ধারায় ৯০ হাজার টাকা জরিমানা করেন।

জানা যায়, ২০২১ সালের নভেম্বরে ওই পাম্পে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। সে সময়ও পাম্পের নিরাপত্তা ও লাইসেন্স নিয়ে প্রশ্ন উঠেছিল।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম