সিরাজগঞ্জ শাহজাদপুরের সাবেক পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও তৃপ্তি জর্দ্দা ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন শামীম পৌর নির্বাচনের আগাম মেয়র প্রার্থীতা ঘোষনা করেছেন।
মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গঙ্গাপ্রসাদ তৃপ্তি জর্দ্দা ফ্যাক্টরির হলরুমে এক সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আগাম মেয়র প্রার্থীতা ঘোষনা দেন তিনি।
এসময় জাহাঙ্গীর হোসেন শামীম জানান, ছাত্রজীবন ১৯৭৯ সন থেকে থেকেই বিএনপি’র রাজনীতিতে যুক্ত। বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতিসহ সেচ্ছাসেবক দলের সভপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক ও সর্বশেষ পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি দ্বায়িত্ব পালন করেন। তাই তিনি আগাম পৌর মেয়রের প্রার্থীতা ঘোষনা দেওয়াসহ পৌরবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর প্রেসক্লাবের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ১৯৯৩ সালে শাহজাদপুর পৌর নির্বাচনে মেয়র প্রার্থীতা ঘোষনা করেন। পরে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিশেষ আহবানে তিনি নির্বাচন থেকে সরে দাড়ান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম