শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

টেস্টে শচীনের কীর্তি গুঁড়িয়ে দিলেন রুট


DhakaReport24.com || 2024-12-01
টেস্টে শচীনের কীর্তি গুঁড়িয়ে দিলেন রুট

টেস্ট ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজের একটি চতুর্থ ইনিংসে রান করা। যে কারণে চতুর্থ ইনিংসে অল্প পুঁজি নিয়েও অহরহ ম্যাচ জিততে দেখা যায় দলগুলোকে। সেই চতুর্থ ইনিংসেই এবার রান করে রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার জো রুট। চতুর্থ ইনিংসে রান করার বিচারে এই ব্যাটার এখন ছাড়িয়ে গেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও।

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৮ উইকেটের জয়ের পথে এই কীর্তি গড়েছেন রুট। ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকার পথে এই কীর্তি গড়েছেন রুট। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রানের মালিক এখন তিনি। তার রান ১৬৩০*। রুট এই রান করতে ৪৯ ইনিংস ব্যাট করেছেন।

রুটের আগে এই কীর্তি ছিল শচীনের নামের পাশে। চতুর্থ ইনিংসে ১৬২৫ রান ছিল শচীনের। যেই কীর্তি গড়তে শচীন খেলেছিলেন ৬০ ইনিংস। সেই কীর্তি এবার ১১ ইনিংস কম খেলেই ভেঙে দিয়েছেন রুট। 

চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১০৪ রানের। সেই রান তুলতে ইংল্যান্ড সময় নিয়েছে মাত্র ১২.২ ওভার। যা ১০০ প্লাস রান চেজ করার সময় চতুর্থ ইনিংসে সবচেয়ে দ্রুততম।

১৫০তম টেস্ট খেলতে নেমে শচীনের রেকর্ড ভেঙে দেওয়ার আগে রুট পেরিয়ে যান স্বদেশীয় এলিস্টার কুক (১৬১১) এবং গ্রেম স্মিথের (১৬১১) রান। চতুর্থ ইনিংসে দুটো শতরান, আটটা ফিফটি রয়েছে রুটের। যেখানে তার গড় ৪০ প্লাস।

রুটের এই রানের মোট ৬২০ রান কাজে এসেছে ইংল্যান্ডের জয়ে। জাতীয় দলের জয়ের ক্ষেত্রে চতুর্থ ইনিংসে শচীনের রান ৭১৫। এই তালিকায় একমাত্র দক্ষিণ আফ্রিকান প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের রান ১০০০ পেরিয়েছে। টেস্টের মোট রান সংখ্যায় শচীনকে (১৫৯২১) পেরোতে হলে রুটকে (১২৭৭৭) এখনও করতে হবে ৩১৪৪ রান। যদিও শচীনের তুলনায় ইয়র্কশায়ারের এই সুপারস্টার ৫৫ ইনিংস কম খেলেছেন।

ক্রাইস্টচার্চ টেস্টের প্ৰথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে অভিষেককারী নাথান স্মিথের বলে ৪ বলে শূন্য করে ফিরতে হয় রুটকে। ১৫০ তম টেস্ট ম্যাচে ডাক করার কীর্তিতে রুট ছুঁয়ে ফেলেছিলেন স্টিভ ওয়া এবং রিকি পন্টিংকে।

টেস্টের চতুর্থ ইনিংসে সর্বাধিক রান

১৬৩০* – জো রুট (৪৯ ইনিংস)

১৬২৫ – শচীন টেন্ডুলকার (৬০ ইনিংস)

১৬১১ – গ্রেম স্মিথ (৪১ ইনিংস)

১৬১১ – অ্যালিস্টার কুক (৫৩ ইনিংস)

১৫৮৭ – শিবনারায়ণ চন্দ্রপল (৪৯ ইনিংস)

১৫৫২ – রাহুল দ্রাবিড় (৫৬ ইনিংস)

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম