শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

মায়ামির নতুন কোচ মেসির সাবেক সতীর্থ


DhakaReport24.com || 2024-11-27
মায়ামির নতুন কোচ মেসির সাবেক সতীর্থ

কিছুদিন আগে হঠাৎ করেই ইন্টার মিয়ামির দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন জেরার্ডো টাটা মার্তিনো। এরপর থেকে গুঞ্জন চলছিল মায়ামির নতুন কোচ হতে যাচ্ছেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার হাভিয়ের মাচেরানো। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিল। ইন্টার মায়ামির নতুন কোচ হয়েছে মেসির সাবেক সতীর্থ ও বন্ধু মাচেরানো।

মঙ্গলবার (২৬ নভেম্বর) মাচেরানোকে কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

বিবৃতিতে জানানো হয়েছে, মাসচেরানোকে তিন বছরের চুক্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৭ সাল পর্যন্ত মেজর সকার লিগের দলটির ডাগআউটে দেখা যাবে তাকে।

শুধু আর্জেন্টিনা জাতীয় দলে নয়, বার্সেলোনাতেও মেসির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন মাচেরানো। মেসির সতীর্থ হিসেবে ১৯টি শিরোপা জিতেছেন ৪০ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার।

এর আগে, আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ এবং ২৩ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মাচেরানো। ৫০ ম্যাচে কোচিং করিয়ে ২৮ জয়, ১০ ড্র আর ১২ হারের স্বাদ পেয়েছেন তিনি।

নতুন এই দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত মাচেরানো। তিনি বলেন, ইন্টার মায়ামির মতো ক্লাবকে নেতৃত্ব দিতে পারাটা আমার জন্য সম্মানের এবং এই সুযোগ আমি সফলভাবে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করব।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম